October 19, 2026, 7:59 pm

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সামারি ট্রায়ালে অভিযুক্ত তিনজন এবং সিআর ও জিআর পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন।

জানা যায়, রোববার (১৮ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

সামারি ট্রায়ালে অভিযুক্ত গ্রেপ্তার তিনজন হলেন,গোদনাইলের রসুলবাগ এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে সাগর হোসেন রিটন (৩২), রসুলবাগের জিয়াম কটেজ এলাকার রহমত উল্লাহর ছেলে রেজাউল করিম রায়হান (২৫) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জের বনশ্রী এলাকার রমজান আলীর ছেলে মো. সজিব মিয়া।

অন্যদিকে, পরোয়ানাভুক্ত গ্রেপ্তার দুজন হলেন,সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের ৪ নম্বর গলির সফিকুর রহমানের ছেলে মো. সোহাগ এবং শিমুলপাড়া বিহারি কলোনির মো. নুর উদ্দিন মিয়ার ছেলে মো. ফেকু (৫০)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা