October 19, 2026, 7:58 pm

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি একজন, মাদকসেবী ১৫ জন, ডাকাত একজন, ওয়ারেন্টভুক্ত আসামি একজন এবং নিয়মিত মামলার আসামি একজন রয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে গ্রেপ্তার ১৫ জন মাদকসেবী হলেন—জাহিদুল (২১), হোসেন (১৯), ফারুক (২৫), মো. ইয়াছিন (২৫), মো. নয়ন (৩৫), হাবিবুর রহমান ওরফে চিকন আলী (৩৮), মো. আলাউদ্দিন (৫৫), জনি (২৩), মো. সুমন হোসেন (১৮), মো. নিরব হোসেন (১৯), মো. সুজন মিয়া (৩২), মো. রমজান (১৯), মো. সাইফুল (৩৫), শাকিল (২০) ও মো. রাসেল (২৯)।

এ ছাড়া মাদক মামলায় মো. অভি (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সোনারগাঁয়ের নয়ামাটী এলাকার মো. শাহাদাত হোসেনের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, নিয়মিত মামলায় শফিকুল ইসলাম (৪৮), ডাকাত হিসেবে উল্লেখিত অহিদুল ইসলাম নাহিদ (৩০) এবং ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন আলম (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। অহিদুল ইসলাম নাহিদ কাঁচপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত ১৯ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পরিচালিত এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা