October 5, 2026, 6:42 pm

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

রনি মিয়া, ক্রাইম রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ২ জন, মাদকসেবী ১৩ জন, পরোয়ানাভুক্ত ৩ জন, সন্ত্রাসবিরোধী আইনে ১ জন এবং ডাকাতির প্রস্তুতি মামলায় ৬ জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে মাদকসেবনের অভিযোগে মো. রাব্বি (১৮), মো. সানি (২৩), মো. সুমন (১৮), মো. সুজা (২৫), সুমন মিয়া (২৬), মো. হৃদয় হোসেন (২২), সোহাগ (৩২), মো. বাবু (৪৫), মো. কাশেম (৪৫), মো. আক্তার হোসেন (৫০), রবিউল হোসেন (২২), নাফিজ ইসলাম (২৫) ও সাইফ আল ফাহাদ (২১)-কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া মাদক মামলায় আসাদুজ্জামান নুর ওরফে আসাদ এবং শান্ত আহম্মদ রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনে মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ডাকাতির প্রস্তুতি মামলায় মো. পারভেজ, প্রান্ত, মো. রোহান, মো. ডালিম, নাজমুল ও মো. অন্তরকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত মুন্না, বদরুজ্জামান এরশাদ ওরফে বদরু এবং মো. মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদক, সন্ত্রাস, ডাকাতি ও বিভিন্ন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা