যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত কথিত ‘যুদ্ধাপরাধের’ মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিচারের দাবি থেকে ইরান কখনো সরে দাঁড়াবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান তুলে ধরেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বৈঠকে আরাগচি বলেন, যুদ্ধাপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা, শাস্তি নিশ্চিত করা এবং ন্যায়বিচারের দাবি থেকে ইরানি জাতি সরে আসবে না।
এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় উভয় পক্ষকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
জবাবে আরাগচি অভিযোগ করেন, গত এক দশকে যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
সূত্র: আল জাজিরা