September 25, 2026, 8:03 am

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

জাতীয় ও গোলার্ধীয় নিরাপত্তার উদ্বেগ, আন্তর্জাতিক সন্ত্রাসী ও মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কথিত সংশ্লিষ্টতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সিদ্ধান্তটি গত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। আন্তঃদেশীয় অপরাধের বিরুদ্ধে লড়াই এবং জাতীয় নিরাপত্তার সুরক্ষাসহ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারমূলক বিষয়গুলোর ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কলম্বিয়া ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণিত ঘটনা, মধ্যপ্রাচ্যের সংঘাতের সঙ্গে যুক্ত নয় এমন দেশগুলোর ওপর যাচাইকৃত হামলা, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে অবরোধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপ্তি যাচাইয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কার্যক্রমে দেশটির কর্তৃপক্ষের বাধা সৃষ্টির বিষয়গুলো বিবেচনায় নিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ড ও বাস্তবতার কারণেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকারের ওপর থেকে কলম্বিয়ার আস্থা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে।

গত আগস্টে কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবেলবার্দো দে লা এসপ্রিয়েয়া। ক্ষমতায় এসেই তিনি দেশের পররাষ্ট্রনীতির মেরুকরণে বড় ধরনের পরিবর্তন আনেন। তিনি দ্রুততম সময়ে ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নেন এবং গাজায় গণহত্যার ঘটনায় তার পূর্বসূরি গুস্তাভো পেত্রোর নেওয়া কঠোর অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা