September 25, 2026, 9:50 am

লালমনিরহাটে ৪ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে জেলার সদর উপজেলার মোগলহাট বিওপির আওতাধীন চর ফলিমারী এলাকায় এ অভিযান চালায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

১৫ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তার গতিবিধি লক্ষ্য করেন। পরে তাকে ধাওয়া করলে ওই ব্যক্তি বহনকৃত মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের সিজার মূল্য ৪ লাখ টাকা। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা