September 23, 2026, 2:27 pm

অপশক্তিকে প্রতিহত করতে পাঁচবিবিতে বিএনপির প্রস্তুতি সভা

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি:

দেশকে অস্থিতিশীল ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে অপশক্তির নানান অপকর্মের পাঁয়তারা প্রতিহত করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে ঘোষিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সফল করার লক্ষ্যে পাঁচবিবিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকালে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এই মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দলের সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয়ী করার বিষয়ে বিশদ আলোচনা করেন নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা মোঃ গোলজার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক, সাবেক ছাত্রনেতা মোঃ মাসুদ রানা প্রধান, উপজেলা বিএনপির সম্পাদক আঃ হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম মাস্টার।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতা সাইফুল ইসলাম পিন্টু, প্রভাষক মোঃ আহসান হাবিব, উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদল নেতা গোলাম রব্বানী মাস্টার, আনিছুর রহমান আনিছ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রাহিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি জান্নাতুর রহমান জনি, বর্তমান কমিটির আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, মহীপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইমানুর রহমান, সম্পাদক মোঃ সাকিব হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, সম্পাদিকা রাজিয়া সুলতানা, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সম্পাদিকা গুলশান আরা গ্যালিনসহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা