September 13, 2026, 9:36 am

পাকিস্তান ক্রিকেটের পতনে দীর্ঘদিনের অবহৃতিকেই দায়ী করলেন ওয়াসিম আকরাম

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর পাকিস্তান ক্রিকেটের চলমান সংকট আবারও আলোচনায় এসেছে। দেশটির ক্রিকেটের এমন দুরবস্থার পেছনে দীর্ঘদিনের অবহেলা ও কাঠামোগত সমস্যাকেই বড় কারণ হিসেবে দেখছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

ওয়াসিম আকরামের মতে, সময়মতো সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ না নেওয়ার ফলেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত পাঁচ বছর ধরেই পাকিস্তান ক্রিকেটে এমন পতনের আশঙ্কা তিনি দেখতে পাচ্ছিলেন।

তিনি বলেন, ‘এটি হতাশাজনক পরিস্থিতি। তবে গত পাঁচ বছর ধরেই আমি এমন কিছু ঘটতে পারে বলে দেখতে পাচ্ছিলাম। এর জন্য নির্দিষ্ট কোনো একজন ব্যক্তি বা একটি বিষয়কে দায়ী করা যায় না, কারণ এর পেছনে অনেক কারণ রয়েছে।’

শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানকে দায়ী করে সংকটের সমাধান হবে না বলেও মন্তব্য করেন সাবেক এই অধিনায়ক। তার মতে, লাল বলের ক্রিকেটে পাকিস্তানের প্রতিভার ঘাটতি রয়েছে, যদিও সাদা বলের দল তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে।

ওয়াসিম আকরাম বলেন, ‘লাল বলের ক্রিকেটে আমাদের প্রতিভার ঘাটতি রয়েছে। সাদা বলের দল মোটামুটি ভালো। পিসিবি চেয়ারম্যানকে দোষ দেওয়া সহজ। কিন্তু আমরা যখন ঘুমিয়ে ছিলাম এবং সামগ্রিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করিনি, তখন এমন পতন ঘটাটাই স্বাভাবিক।’

এদিকে পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও। তিনি পরিস্থিতিকে ‘অন্ধকারাচ্ছন্ন’ হিসেবে উল্লেখ করে বলেন, পাকিস্তান ক্রিকেট এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

আফ্রিদির ভাষায়, ‘পাকিস্তান ক্রিকেটে এখন কঠিন সময় চলছে। এভাবে খেলোয়াড়দের অসম্মান করা যায় না এবং আপনাদের ব্যবস্থাপনাও শক্তিশালী নয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা