নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর আদাবর এলাকায় হাত ও গলাকাটা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি প্রায় ১০ টুকরো করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) আদাবরের ১০ নম্বর হাক্কার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ আরও জানায়, কী কারণে এবং কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, এক নারীর দুই হাত ও মাথা উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।