September 11, 2026, 9:24 am

সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির (সাধারণ শাখা) অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি বিষয়ক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোজ, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর সকাল ১১টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।

সভায় শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, শ্রেণিতে উপস্থিতির হার, পড়াশোনার অগ্রগতি ও শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে শিক্ষকের পাশাপাশি অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, বাড়িতে পড়াশোনার তদারকি ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

এসময় অভিভাবকরা তাঁদের মতামত তুলে ধরেন এবং আগামী বার্ষিক পরীক্ষায় ফলাফল আরও ভালো করার লক্ষ্যে শিক্ষকদের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা