September 11, 2026, 6:49 pm

পাঁচবিবিতে দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

গরিব দুস্থ ও অসহায় চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল-মামুন মিয়া বিতরণ করেন। জেলা প্রশাসক মহোদয় অসহায় ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হাতে হুইল চেয়ার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল ইসলাম, পিআইও মোঃ ওবায়দুল হক ও মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, সরকার সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। হুইল চেয়ার পাওয়া মানুষগুলো যেন নিজেদের চলাফেরা সহজ করতে পারে এবং সমাজে মর্যাদার সাথে বাঁচতে পারে, সেজন্যই এ উদ্যোগ। তিনি আরো বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা