September 8, 2026, 2:04 am

নিরাপত্তা বাহিনীর তদারকিতে স্বাধীন প্রতিষ্ঠান চায় জাতিসংঘ

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর কার্যক্রম তদারকিতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন উপস্থাপনের সময় তিনি এ আহ্বান জানান।

ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোর ওপর কার্যকর তদারকি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জাতিসংঘ দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের স্বাধীন তদন্ত, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসামরিক তদারকি এবং জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ করা হয়।

এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন সুপারিশে জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরাসরি তদন্তের এখতিয়ার কমিশনকে দেওয়ার সুপারিশ রয়েছে।

জাতিসংঘের সনদভিত্তিক বিভিন্ন সংস্থার সুপারিশে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের কার্যকর ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনের থাকা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা