August 23, 2026, 6:57 am

গাজীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, হাসপাতালে ভর্তি

গাজীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, হাসপাতালে ভর্তি

গাজীপুরের শ্রীপুরে কৃষকদল নেতা জজ মিয়ার কার্যালয়ে দুর্বৃত্তদের গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আরএকে সিরামিক কারখানার সামনে এই ঘটনা ঘটে। গুলির আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন জজ মিয়া, পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জজ মিয়া গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি। তিনি ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। হাসপাতাল থেকে তিনি জানান, শনিবার রাতে তিনি তার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে লেজার লাইট দিয়ে তাকে টার্গেট করে এবং পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম ও শ্রীপুর থানার ওসি শাহীনুর আলমসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, গুলি ছোড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা