August 21, 2026, 7:46 am

ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। বুধবার দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় তিনি রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন এবং চিকিৎসাসেবা, খাবারের মান, স্যানিটেশন ব্যবস্থা, চিকিৎসক ও নার্সদের আন্তরিকতা, ওষুধের প্রাপ্যতা সম্পর্কে খোঁজখবর নেন।

হাসপাতালে পরিদর্শন শেষে, যুগ্ম সচিব হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। তিনি রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, এবং আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. আতিকুর রহমান খানসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা