August 26, 2026, 5:57 am

ইবনে সিনায় চাকরির সুযোগ, আবেদন শেষ ২০ আগস্ট

ইবনে সিনায় চাকরির সুযোগ, আবেদন শেষ ২০ আগস্ট

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি কোয়ালিটি অ্যাসুরেন্স, ইউনিট-২ বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ আগস্ট থেকে এবং শেষ হবে ২০ আগস্ট ২০২৬ তারিখে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

নিয়োগের জন্য প্রার্থীদের ফার্মেসিতে (এম.ফার্ম) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া বিশ্লেষণমূলক যন্ত্রপাতি পরিচালনা, ক্যালিব্রেশন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা প্রয়োজন। অভিজ্ঞতা ২ থেকে ৫ বছর হলেও অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন এবং চিকিৎসা ভাতা, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাসের মতো সুবিধা দেওয়া হবে।

আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ইবনে সিনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা