September 23, 2026, 7:50 am

সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় ৩১ আগস্ট

সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় ৩১ আগস্ট

দেশের প্রতিটি জেলায় শূন্য ডিলার ইউনিটের বিপরীতে নতুন সার ডিলার নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম 'সার ডিলার নিয়োগ ও বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫' অনুসরণ করে পরিচালিত হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলাভিত্তিক শূন্য ডিলার ইউনিটে নতুন ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার নিয়ম ও অন্যান্য বিস্তারিত তথ্য জানার জন্য কৃষি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (moa.gov.bd) অথবা সংশ্লিষ্ট জেলা 'সার ও বীজ মনিটরিং কমিটি'র সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা