July 28, 2026, 4:14 pm

প্রথমবার ‘গণিতের নোবেল’ জিতলেন চীনের দুই গণিতবিদ

প্রথমবার ‘গণিতের নোবেল’ জিতলেন চীনের দুই গণিতবিদ

চীনের দুই গণিতবিদ তেং ইয়ু ও ওয়াং হোং ফিল্ডস মেডেল অর্জন করেছেন, যা গণিতের সর্বোচ্চ সম্মানগুলোর একটি। এটি প্রথমবারের মতো কোনো চীনা গণিতবিদ এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ২০২৬ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে ফিল্ডস মেডেল তুলে দেওয়া হয়।

ফিল্ডস মেডেল প্রতি চার বছর অন্তর প্রদান করা হয় এবং সাধারণত ৪০ বছরের কম বয়সী সর্বোচ্চ চারজন গণিতবিদকে গণিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

আন্তর্জাতিক গণিত অঙ্গনে এই সম্মানকে ব্যাপকভাবে গণিতের নোবেল হিসেবে অভিহিত করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা