August 17, 2026, 8:41 am

মাহদী আমিনের বক্তব্য: পে-স্কেল প্রণয়নসহ সরকারের ছয় মাসের কর্মকাণ্ড

মাহদী আমিনের বক্তব্য: পে-স্কেল প্রণয়নসহ সরকারের ছয় মাসের কর্মকাণ্ড

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ভোটের কালি শুকানোর আগেই ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ড ও অর্জন তুলে ধরেন। সভাটি প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মাহদী আমিন বলেন, অর্থনীতিতে সংস্কার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজ অনেকটাই চূড়ান্ত হয়েছে। তিনি ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ চলছে বলেও উল্লেখ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ অন্যান্য কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা