August 17, 2026, 6:22 am

অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মেহেদী হাসান মিরাজ

অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মেহেদী হাসান মিরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টাইগাররা প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে জয়লাভ করেছে। এই জয়ের পর সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আইসিসির ওয়েবসাইটকে মিরাজ জানান, “অবশ্যই আমরা সেভাবেই (সিরিজ জয়) ভাবছি এবং আমরা যে প্রক্রিয়ায় এগোচ্ছি, সেটিতেই মনোযোগ ধরে রাখতে চাই।” তিনি আরও বলেন, “যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ। টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়।”

ডারউইন টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ মাত্র ৫৪ রানে অলআউট হয়ে হারে। মিরাজ জানান, প্রস্তুতি ম্যাচে হার দিয়েও দলের সামর্থ্যের ওপর টিম ম্যানেজমেন্ট কখনো বিশ্বাস হারায়নি।

মিরাজ বলেন, “যখন আমি নিজেই ছন্দে ছিলাম না, তখন আমাদের টিম ম্যানেজার নাফিস ইকবাল আমাকে দারুণ উৎসাহ জুগিয়েছেন। মানসিকভাবে আমি বেশ স্বস্তিতে ছিলাম।”

ডারউইন টেস্টে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন মিরাজ। প্রথম ইনিংসে ৬৫ রান করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫ উইকেট শিকার করেন তিনি। বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও কৃতিত্ব দিয়ে মিরাজ বলেন, “বিশ্বাস রাখো। যদি তোমরা বিশ্বাস করো, তবে জেতা সম্ভব।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা