August 16, 2026, 8:55 am

বাংলাদেশ ডারউইন টেস্টে জয়ের পথে, সাবেক অজি পেসারের ভবিষ্যদ্বাণী

বাংলাদেশ ডারউইন টেস্টে জয়ের পথে, সাবেক অজি পেসারের ভবিষ্যদ্বাণী

ডারউইন টেস্টের তৃতীয় দিনেও দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে দারুণ শুরু করেছে সফরকারী দল। দলীয় ৭৩ রানের মাথায় অস্ট্রেলিয়া টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়েছে।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি বাংলাদেশকে টেস্টে জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করছেন। তিনি জানান, ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ রয়েছে টাইগারদের।

গিলেস্পি বলেন, '২২৮ রানের লিড একটি বড় বিষয়। অস্ট্রেলিয়া মাত্র তিনবার প্রথম ইনিংসে ২০০ বা তার বেশি রানে পিছিয়ে থেকেও টেস্ট জিতেছে।' তিনি বাংলাদেশের বোলারদের সুবিধার কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, 'ইতিহাস বাংলাদেশের পক্ষে কথা বলছে। উইকেটও বোলারদের সহায়তা করতে পারে। আমি আশা করছি, বাংলাদেশই এই ম্যাচ জিতবে।'

হাসান মাহমুদকে নিয়ে গিলেস্পি বলেন, 'হাসান ৫৫ রানে ৬ উইকেট নিয়েছে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার।' তিনি এবাদত ও তাসকিনেরও প্রশংসা করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা