August 12, 2026, 10:59 am

নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, ৫ নেতা বহিষ্কার

নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, ৫ নেতা বহিষ্কার

রাজধানীর নিউমার্কেটে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে নিউমার্কেট যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন এবং নিউমার্কেট যুবদলের কার্যালয় ভাঙচুর করা হয়।

এ সংঘর্ষের প্রেক্ষিতে ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল আজ (বুধবার) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে এই ব্যবস্থা গ্রহণ করে।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার, এবং আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারাদেশে অনুমোদন দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

নিউমার্কেট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহসিন উদ্দিন বলেন, ‘ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঘটনার উৎপত্তি। বিএনপির অঙ্গসংগঠনের এক গ্রুপ অন্য গ্রুপের ওপর হামলা ও ভাঙচুর চালিয়েছে।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা