August 12, 2026, 10:58 am

ইউরোপের প্রথম ট্রফির লড়াই আজ, পিএসজি ও অ্যাস্টন ভিলার মুখোমুখি

ইউরোপের প্রথম ট্রফির লড়াই আজ, পিএসজি ও অ্যাস্টন ভিলার মুখোমুখি

আজ (বুধবার) দিবাগত রাত ১টায় অস্ট্রিয়ার সলজবুর্গের রেড বুল অ্যারেনায় ইউরোপের দুই ফুটবল পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও অ্যাস্টন ভিলা উয়েফা সুপার কাপের জন্য মুখোমুখি হচ্ছে। এই ম্যাচটি নতুন মৌসুমের প্রথম ট্রফির লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

পিএসজি গত আসরে টটেনহ্যামকে পেনাল্টি শুটআউটে হারিয়ে ট্রফি জিতেছিল। আজকের ম্যাচে জয় পেলে তারা টানা দুই সুপার কাপ জয়ের বিরল কীর্তি গড়বে, যা এর আগে কেবল আয়াক্স, এসি মিলান ও রিয়াল মাদ্রিদ অর্জন করতে পেরেছে।

অন্যদিকে, অ্যাস্টন ভিলার এটি দ্বিতীয় সুপার কাপ ম্যাচ। ১৯৮৩ সালে তারা প্রথমবারের মতো বার্সেলোনাকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল। পিএসজির এটি তৃতীয় সুপার কাপ লড়াই, যেখানে তাদের অতীতের স্মৃতি রয়েছে জুভেন্টাসের কাছে বিধ্বস্ত হওয়ার।

ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন সোমালিয়ার ওমর আর্তান, যিনি বিশ্বকাপে বিতর্কিত পরিস্থিতির কারণে মার্কিন বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিলেন। আজ তিনি ইউরোপের অভিজাত ম্যাচে রেফারি হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা