August 12, 2026, 8:14 am

সাতক্ষীরার জারিন সুবহ্ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন

সাতক্ষীরার জারিন সুবহ্ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার চিত্রাঙ্কন বিভাগে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরার শিক্ষার্থী জারিন সুবহ্। তিনি জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করেছেন।

জারিন সুবহ্ সাতক্ষীরা সদর উপজেলার সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা নাজমুল আলমের চাকরির সুবাদে পরিবারের সঙ্গে সাতক্ষীরায় আসেন। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার প্রবল আগ্রহ ছিল, যা ধীরে ধীরে স্বপ্নে পরিণত হয়।

জারিনের জন্য এই সাফল্যের পথটি সহজ ছিল না। ২০২৪ ও ২০২৫ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার চিত্রাঙ্কন বিভাগে অংশ নিয়ে জেলা পর্যায় থেকেই বাদ পড়েন তিনি। তবে প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে আরও বেশি অনুশীলন করেন।

২০২৬ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ নিয়ে জারিন সবার সেরা হয়ে প্রথম স্থান অর্জন করেন। তিনি বলেন, “মা-বাবা ও শিক্ষকরা আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন। তাদের সহযোগিতা ও নিজের চেষ্টায় আজ দেশের হতে পেরেছি।”

জারিনের বাবা নাজমুল আলম জানান, “মেয়ের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার নিজের প্রচেষ্টাই সবচেয়ে বড় বিষয়।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী বলেন, “জারিন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। এ অর্জন সম্ভব হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা