August 11, 2026, 11:00 am

রাজধানীতে কালো ধোঁয়া নির্গমনে ৯১৫ মামলা, সবচেয়ে বেশি মতিঝিলে

রাজধানীতে কালো ধোঁয়া নির্গমনে ৯১৫ মামলা, সবচেয়ে বেশি মতিঝিলে

রাজধানী ঢাকায় অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল এলাকায়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ডিএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, পরিবেশ দূষণ রোধ এবং যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জুলাই মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে কালো ধোঁয়া নির্গমনের দায়ে এসব মামলা করা হয়। ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগে, যেখানে ৩৫৪টি মামলা করা হয়েছে।

এছাড়া, রমনা বিভাগে ৩৪টি, লালবাগে ৪টি, ওয়ারীতে ১৭২টি, তেজগাঁওয়ে ১৩১টি, মিরপুরে ৩৬টি, উত্তরা বিভাগে ১২৮টি এবং গুলশান বিভাগে ৫৬টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা