August 11, 2026, 2:10 pm

মেহেরপুরে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয় নাগরিক আটক

মেহেরপুরে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয় নাগরিক আটক

মেহেরপুরের সদর উপজেলার ইছাখালী সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার পর স্থানীয়রা ওই দুই ভারতীয়কে আটক করেন। আটককৃতদের মধ্যে শচীন দাস (৬৫) ও নরোত্তম বিশ্বাস (৩৫) রয়েছেন।

আব্দুল মান্নান (৬০) নামে ওই বাংলাদেশি সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছে নিজের জমিতে কাজ করতে গেলে বিএসএফের একটি টহল দল তাকে ধরে নিয়ে যায়। বিষয়টি জানার পর স্থানীয়রা শচীন দাস ও নরোত্তম বিশ্বাসকে আটক করেন এবং পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নানকে ফেরত আনা হবে এবং ভারতীয় দুই নাগরিককেও ফেরত দেওয়া হবে।

এ সময় সীমান্তবর্তী সাধারণ মানুষ ও কৃষকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে সতর্কতার সঙ্গে চলাফেরার আহ্বান জানিয়েছেন বিজিবির এ অধিনায়ক।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা