August 11, 2026, 7:45 pm

৭৮ বছর বয়সী বোচন বিয়া এখনও পাননি বিধবা ভাতার কার্ড

৭৮ বছর বয়সী বোচন বিয়া এখনও পাননি বিধবা ভাতার কার্ড

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামের ৭৮ বছর বয়সী বিধবা বোচন বিয়া এখনও সরকারের সুরক্ষা সহায়তা কার্ড পাননি। বয়সের কারণে কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি এবং সমাজের কিছু মানুষের সহযোগিতায় জীবনযাপন করছেন।

বোচন বিয়া, যিনি মৃত করিম উল্ল্যাহর স্ত্রী, প্রায় ২০ বছর আগে স্বামীকে হারান। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসারের হাল ধরেছিলেন। বর্তমানে বড় ছেলে মারা গেছেন এবং ছোট ছেলে স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র বসবাস করছেন।

স্থানীয় বাসিন্দা মজিবুল হক জানান, বোচন বিয়ার কাছে স্বামীর রেখে যাওয়া বসতভিটা ছাড়া তেমন কোনো সম্পদ নেই। বয়সের কারণে কাজ করতে না পারায় তিনি অন্যের সহযোগিতার ওপর নির্ভরশীল।

বোচন বিয়া বলেন, “এখন আর কাজ করার মতো শক্তি নেই। অনেকবার ইউনিয়ন পরিষদে গিয়ে ভাতা পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখনো কোনো কার্ড পাইনি।”

পাঠাননগর ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষণ কর্মকর্তা মনিল বাবু জানান, বোচন বিয়ার ভোটার আইডি কার্ড না থাকায় ভাতার কার্ড করা সম্ভব হয়নি। তবে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা জানিয়েছেন, বোচন বিয়ার বিষয়ে তাঁরা অবগত আছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা