August 9, 2026, 7:18 am

প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন

প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন।

আজ রোববার সকালে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে তিনি এই পরিদর্শনে যান। প্রধানমন্ত্রী তার সফরের শুরুতে তেজগাঁও বিমানবন্দর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে মহেশখালীর উদ্দেশ্যে রওয়ানা হন।

পরিদর্শনের পর প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর দেওয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা