August 8, 2026, 12:52 pm

গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি রাজবাড়ী :

রাজবাড়ীর গোয়ালন্দে ছুরিকাঘাতে কার্যক্রম নিষিদ্ধ গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম ওরফে হীরাকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জাবেদ ভূঁইয়ার ছেলে।
নিহতের স্বজন ও পুলিশের তথ্য মতে, শরিফুল ইসলাম ও কামরুল দুইজন বন্ধু ছিলেন।
শরিফুল ও কামরুলের মধ্যে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব ছিল। শনিবার সকালে গোয়ালন্দ বাজার থেকে বাজার শেষ করে বাড়ি ফিরছিলেন শরিফুল ইসলাম হীরা। বাড়ি ফেরার সময় তোরাই মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ ছুরি দিয়ে আক্রমণ করে কামরুল।
স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, সকালে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি। মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা