August 8, 2026, 9:59 am

প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রাম সফরে, হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন

প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রাম সফরে, হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার (৯ আগস্ট) এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন। এটি তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম চট্টগ্রাম সফর।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৯টায় মহেশখালীতে পৌঁছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।

দুপুর ১২টায় তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ত্রাণ বিতরণ করবেন এবং ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন।

এরপর দুপুর ১টায় ফটিকছড়ি যাবেন, যেখানে তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন।

সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। রাত ৯টা ২০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্থানীয় বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা