August 8, 2026, 9:04 am

প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর, হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর, হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ

চট্টগ্রামের ফটিকছড়িতে আগামীকাল ৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হেফাজত আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে লিখিত দাবিদাওয়া পেশ করার কথা রয়েছে।

ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর এ সফরের অন্যতম উদ্দেশ্য আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ও দোয়া গ্রহণ। একই সফরে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অতিথি হিসেবে অংশ নেন। সে সময় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না হলেও সংসদের দক্ষিণ প্লাজায় নামাজ আদায় করছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা আজিজুর রহমান জানান, প্রধানমন্ত্রী শপথ গ্রহণ শেষে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। তবে রমজান মাস শুরু হওয়ায় ঢাকায় অবস্থান করা সম্ভব হয়নি। এরপর প্রধানমন্ত্রী ফটিকছড়িতে এসে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ফটিকছড়ির সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা