August 7, 2026, 7:03 pm

কক্সবাজারে প্যারাসেলিং দুর্ঘটনায় প্রধান অভিযুক্ত ফরিদ গ্রেপ্তার

কক্সবাজারে প্যারাসেলিং দুর্ঘটনায় প্রধান অভিযুক্ত ফরিদ গ্রেপ্তার

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগরে অনিরাপদ প্যারাসেলিংয়ের কারণে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ঢাকার মিরপুর থেকে র‌্যাব-১৫ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মো. ফরিদ (৪৫) কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়ার আবদুল হাই ও রাজিয়া খাতুনের ছেলে। ফরিদ এবং তার পরিবার নব্বই দশকের শেষের দিকে কক্সবাজারে পর্যটন কেন্দ্রিক ব্যবসায় যুক্ত হন। প্যারাসেলিং তাদের ব্যবসার একটি অংশ ছিল।

র‌্যাব-১৫ এর কর্মকর্তা আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদকে গ্রেপ্তার করা হয়। গত ১ আগস্ট প্যারাসেলিংয়ের রশি ছিঁড়ে খুলনা থেকে আগত পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) সমুদ্রে পড়ে যান এবং পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের বোনের দায়ের করা মামলার পর ফরিদসহ অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যায়। র‌্যাব তাদের অবস্থান শনাক্ত করে এবং ফরিদকে গ্রেপ্তার করে। ফরিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকায় আত্মগোপন করার বিষয়টি স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত ফরিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা