October 30, 2026, 6:01 am

সিডনিতে ‘জুলাই রিটার্নস’ কর্মসূচি, শহীদদের স্মরণে প্রবাসী বাংলাদেশিদের শ্রদ্ধাঞ্জলি

সিডনিতে ‘জুলাই রিটার্নস’ কর্মসূচি, শহীদদের স্মরণে প্রবাসী বাংলাদেশিদের শ্রদ্ধাঞ্জলি

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘জুলাই রিটার্নস’ শীর্ষক স্মরণ ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (০৫ জুলাই) সিডনির লাকেম্বার রেলওয়ে প্যারেডে জুলাই সংহতি অস্ট্রেলিয়ার উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। তারা গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন কমিউনিটি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ড. মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নিহাল হোসেন ও ফাহাদ। উদ্বোধনী বক্তব্য দেন আবদুল্লাহ আল তানভীর। আলোচনা সভায় বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, যারা জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের পুনর্বাসনের দাবি করেন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন এনসিপি নেতা মুকুল খান এবং সমাপনী দোয়া পরিচালনা করেন বিআইসি সভাপতি মাওলানা ফেরদৌস আলম। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমাজে সুদৃঢ় করার উদ্দেশ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা