হাকিকুল ইসলাম খোকন :
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী, বাঙালি জাতির জীবনে একটি বেদনাবিধুর শোকের দিন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে মানবসভ্যতার ইতিহাসের সবচেয়ে নৃশংস ও ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার হন বাঙালির অবিসংবাদিত নেতা, আমাদের অন্তহীন প্রেরণার উৎস, চেতনা ও ধমনীতে প্রবাহিত শুদ্ধতম নাম—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিণী মহীয়সী নারী বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির পিতার ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তাঁর ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন।
প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ আওয়ামী লীগ সমগ্র দেশবাসীর সাথে একাত্ম হয়ে এ দিবসটি পালন করবে। বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগস্টের সকল শহীদের স্মরণে জাতীয় শোক দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মাসব্যাপী নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে:
মাসব্যাপী কর্মসূচি
* পোস্টার, লিফলেট ও প্রচারসামগ্রী প্রকাশ।
* ধর্মীয় অনুষ্ঠান, কোরআনখানি, দোয়া ও মিলাদ এবং মন্দির, মসজিদ, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা (সুবিধাজনক সময়ে)।
* জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
* স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
* বৃক্ষরোপণ কর্মসূচি।
* বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা প্রদান।
* দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।
* চলমান সংগ্রামে নিহতদের পরিবারের সঙ্গে কুশল বিনিময়।
* আহতদের সঙ্গে সাক্ষাৎ।
* কারাবন্দী নেতাকর্মীদের বাড়িতে গিয়ে খোঁজখবর গ্রহণ এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ।
* অনলাইনে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার।
* বক্তৃতা পাঠ, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন।
* বিশ্ব গণমাধ্যমে ১৫ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরা।
* বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও ব্যাপকতা প্রদর্শন।
তারিখ ভিত্তিক কর্মসূচিসমূহ
৩১শে জুলাই দিবাগত রাত ১২:০১ মিনিট (১ আগস্টের প্রথম প্রহর)
* অশুভ অপশক্তির বিরুদ্ধে আলোর পথে যাত্রা।
* মোমবাতি প্রজ্বালন।
* শপথবাক্য পাঠ।
* কালো ব্যাজ ধারণ (মাসব্যাপী)।
* কালো পতাকা উত্তোলন (মাসব্যাপি)
* জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ কভার ফটো তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার।
প্রস্তাবিত কভার স্লোগান:
* “বঙ্গবন্ধুর রক্ত বৃথা যেতে দেব না”
* “জাতীয় শোক দিবস — ১৫ই আগস্ট”
১লা আগস্ট – ১৫ই আগস্ট
সকল নেতাকর্মীর মুঠোফোনে নিম্নোক্ত দেশাত্মবোধক গান প্রচারের আহ্বান:
* শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি…
* জয় বাংলা, বাংলার জয়…
১৫ই আগস্ট – ৩১শে আগস্ট
মুঠোফোনে রিংটোন হিসেবে প্রচারের আহ্বান:
* যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই…
৫ই আগস্ট,বুধবার
বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল-এর জন্মদিন এবং ছাত্র-জনতা, পুলিশ ও গণতন্ত্র-সংবিধান হত্যা দিবস।
* বনানী কবরস্থানে ১৫ই আগস্টে নিহত শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল। মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা ।
* বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল-এর জন্মদিন এবং ছাত্র-জনতা, পুলিশ ও গণতন্ত্র-সংবিধান হত্যা দিবস উপলক্ষে যুক্ত আলোচনা সভা।
* প্রধান অতিথি: দেশরত্ন শেখ হাসিনা
* আয়োজনে: বাংলাদেশ আওয়ামী লীগ
* সময়ঃ রাত ৯ টা
৮ই আগস্ট, শনিবার
মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী
* বনানী কবরস্থানে ১৫ই আগস্টে নিহত শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল। মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা ।
* দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।
ভার্চুয়াল আলোচনা সভা-
বিষয়ঃ “অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম ও সংকট মোকাবিলায় নিরন্তর প্রেরণার উৎস বেগম ফজিলাতুন্নেছা মুজিব” শীর্ষক আলোচনা সভা।
* প্রধান অতিথি: দেশরত্ন শেখ হাসিনা
* আয়োজনে: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ
* সময়: রাত ৯:০০ টা
১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস
টুঙ্গিপাড়ায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নং বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা নিবেদন ।
বনানী কবরস্থানে ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া।
বনানী কবরস্থান মসজিদে দোয়া,মিলাদ ।
দেশব্যাপি দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ।
দেশব্যাপি মসজিদে দোয়া ও মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা ।
বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা প্রদান।
চলমান সংগ্রামে নিহতদের পরিবারের সঙ্গে কুশল বিনিময়।
আহতদের সঙ্গে সাক্ষাৎ।
কারাবন্দী নেতাকর্মীদের বাড়িতে গিয়ে খোঁজখবর গ্রহণ এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ।
১৫ই আগস্ট, শনিবার
জাতীয় শোক দিবসের কেন্দ্রীয় আলোচনা সভা
ভার্চুয়াল আলোচনা সভা-
বিষয়: “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়”
* প্রধান অতিথি: দেশরত্ন শেখ হাসিনা
* আয়োজনে: বাংলাদেশ আওয়ামী লীগ
* সময়ঃ রাত ৯ টা
১৬ই আগস্ট, রবিবার
ভার্চুয়াল আলোচনা সভা-
বিষয়: “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ”
* প্রধান অতিথি: দেশরত্ন শেখ হাসিনা
* আয়োজনে: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ
* সময়: রাত ৯:০০ টা
১৭ই আগস্ট, সোমবার
খালেদা-নিজামী-তারেকের নির্দেশে সারাদেশে জঙ্গিদের পরিচালিত সিরিজ বোমা হামলা উপলক্ষে
“সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস” ।
এই বোমা হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে আলোচনা সহ বিভিন্ন কর্মসূচি।
১৮ই আগস্ট, মঙ্গলবার
ভার্চুয়াল আলোচনা সভা-
বিষয়: “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: সংবিধান প্রণয়ন ও আধুনিক রাষ্ট্রকাঠামো বিনির্মাণ”
* প্রধান অতিথি: দেশরত্ন শেখ হাসিনা
* আয়োজনে: বাংলাদেশ আওয়ামী যুবলীগ
• সময়: রাত ৯:০০ টা
১৯শে আগস্ট, বুধবার
ভার্চুয়াল আলোচনা সভা-
বিষয়: “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শোষণমুক্ত সমাজ ও অর্থনৈতিক মুক্তি”
* প্রধান অতিথি: দেশরত্ন শেখ হাসিনা
* আয়োজনে: জাতীয় শ্রমিক লীগ ও মহিলা শ্রমিক লীগ
* সময়: রাত ৯:০০ টা
২০শে আগস্ট, বৃহস্পতিবার
ভার্চুয়াল আলোচনা সভা-
বিষয়: “সবুজ বিপ্লব ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন”
* প্রধান অতিথি: দেশরত্ন শেখ হাসিনা
* আয়োজনে: বাংলাদেশ কৃষক লীগ
* সময়ঃ রাত ৯ টা
২১শে আগস্ট, শুক্রবার
নারকীয় গ্রেনেড হামলা দিবস।
ভার্চুয়াল আলোচনা সভা-
বিষয়: “খালেদা-নিজামী-তারেক জোট সরকারের পৃষ্ঠপোষকতা ও নীলনকশায় সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত ২১ আগস্টের গ্রেনেড হামলা”
* ২১শে আগস্ট দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দ্যেশে পরিচালিত গ্রেনেড হামলা স্থল ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রদ্ধা ও শোক জ্ঞাপন।
* নিহত ও আহতদের সাথে সাক্ষাৎ ।
* বনানী কবরস্থানে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগ নেত্রী মরহুমা আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন।
* নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ।
* ধর্মীয় অনুষ্ঠান ও আলোচনা সভা।
* প্রধান অতিথি: দেশরত্ন শেখ হাসিনা
* আয়োজনে: বাংলাদেশ আওয়ামী লীগ
* সময়ঃ রাত ৯ টা
২৪শে আগস্ট, সোমবার
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমান-এর প্রতি বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া।
৩০শে আগস্ট, রবিবার
ভার্চুয়াল আলোচনা সভা-
বিষয়: “দেশে বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট উত্তরণে বঙ্গবন্ধুর শিক্ষা”
* প্রধান অতিথি: দেশরত্ন শেখ হাসিনা
* আয়োজনে: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ
* সময়ঃ রাত ৯ টা
৩১শে আগস্ট, সোমবার
ভার্চুয়াল আলোচনা সভা-
বিষয়: “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ বিনির্মাণে গণমুখী সর্বজনীন শিক্ষাব্যবস্থা প্রবর্তন”
* প্রধান অতিথি: দেশরত্ন শেখ হাসিনা
* আয়োজনে: বাংলাদেশ ছাত্রলীগ
* সময়ঃ রাত ৯ টা পযর্ন্ত । যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,ইউরোপ,আফ্রিকা,অষ্টেলিয়া,সৌদিআরব,রাশিয়া,চায়নাসহ বিশ্বের বিভিন্ন দেশে বাঙালি অধ্যুষিত এলাকায় অনুরূপ কর্মসূচি পালন করা হবে বলে সংশিষ্টরা বাপসনিউজ এ আইবিএননিউজকে জানিয়েছেন ।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠন সমুহ এ মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনও জাতীয় শোক দিবস পালন করার কর্মসূচি গ্রহণ করেছে ।নতুন করে বাংলাদেশ আওয়ামী লীগের ন্যতার নিউইয়র্কে অনুরুপ কর্মসুচি পালন করবে বলে এনওয়াইবিডিনিউজকে জানিয়েছেন ।