July 26, 2026, 3:27 pm

দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

দিনাজপুর প্রতিনিধি:
“প্রধানমন্ত্রীর অঙ্গীকার, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ”—এই কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেলে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। পরে তিনি বিদ্যালয় চত্বরে একটি বৃক্ষরোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুধীজন উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা