July 26, 2026, 3:26 pm

কুড়িগ্রামে মসজিদের ভিতর শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ স্থানীয় আমীর চাঁদ মিয়ার বিরুদ্ধে

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম মার্কাজ মসজিদের ভিতর ১০ বছরের এক শিশুকে বলাৎকারের চেষ্টা করে তাবলীগ জামাতের স্থানীয় দায়িত্বশীল (আমীর)।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে কুড়িগ্রাম মার্কাজ মসজিদের ভিতর এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তাবলীগ জামাতের স্থানীয় দায়িত্বশীল (আমীর) চাঁদ মিয়া দর্জি হলোখানা ইউনিয়নের ভেরভেরী গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী শিশুটি জানায়, অভিযুক্ত চাঁদ মিয়া তাকে তাবলীগে যাওয়ার কথা বলে মার্কাজ মসজিদে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে রাতে শুয়ে পরে। সবাই ঘুমিয়ে পরলে তাকে কাছে টেনে নিয়ে বুকে হাত দিয়ে ধস্তাধস্তি ও যৌন নিপীড়ন করে। এভাবে সারা রাত তার ওপর অত্যাচার চালায়। এজন্য সকালে উঠে পালিয়ে বাড়ী আসে।

ভুক্তভোগী শিশুর বুকে এখনও ধস্তাধস্তি করার হাতের ছাফ বুঝা যায়। এবং শারীরিক ও মানসিকভাবে সে অসুস্থ।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত চাঁদ মিয়ার বিরুদ্ধে আরও শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা চাঁদ মিয়াকে ঠেকে স্থানীয়ভাবে শাসন করে এবং মীমাংসার চেষ্টা করে।

অভিযুক্ত চাঁদ মিয়ার সাথে কথা হলে তিনি জানান, ভুক্তভোগী ছেলে সম্পর্কে আমার নাতী হয়। আমি তার সাথে ইয়ার্কি ঠাট্টা (মজা) করছি। একপর্যায়ে তিনি প্রতিবেদকের হাত ধরে ভুল শিকার করেন এবং এগুলো প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

তাবলীগ জামাতের জেলা আমীর (সুরা) প্রফেসার আতাউর রহমান জানান, মসজিদের ভিতর এধরণে ঘটনা খুবই নেক্কারজনক। তদন্ত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিবো। এ ধরনের ঘটনা যাতে পরবর্তীতে না ঘটে এজন্য নজরদারি বাড়ানো হবে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, “ এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা