September 27, 2026, 3:51 pm

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা

রাজধানীর মতিঝিলে দুর্বৃত্তদের ছোড়া একটি পেট্রোল বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ, র‍্যাব ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করেন। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। নিরাপত্তার স্বার্থে সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এর পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

তল্লাশির একপর্যায়ে ঘটনাস্থলে একটি ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা