November 12, 2026, 3:38 pm

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে থিয়াগো মেসির খেলার সম্ভাবনা

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে থিয়াগো মেসির খেলার সম্ভাবনা

২০৩০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে থিয়াগো মেসিকে দেখা যেতে পারে। বর্তমানে ১৩ বছর বয়সী এই ফুটবলার ইন্টার মায়ামির যুব একাডেমিতে নিয়মিত অনুশীলন করছে।

লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসির বয়স ২০৩০ সালে ১৮ বছর হবে। যদি সে দ্রুত পেশাদার ফুটবলে নিজের জায়গা করে নিতে পারে, তাহলে জাতীয় দলের দরজায় কড়া নাড়ার মতো অবস্থানে পৌঁছানো সম্ভব।

সামাজিক যোগাযোগমাধ্যমে থিয়াগোকে নিয়ে আলোচনা চলছে। ইতোমধ্যে সে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে শিরোপাও জিতেছে। তার প্রতিটি ম্যাচ ও অগ্রগতি নিয়ে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে আগ্রহ বেড়েছে।

থিয়াগো জন্মসূত্রে স্পেনের হয়েও খেলার সুযোগ পেতে পারে, তবে সে জানিয়েছে, তার স্বপ্ন আর্জেন্টিনার জার্সি পরে খেলা। বাবার পথ অনুসরণ করেই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে চায় সে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা