August 28, 2026, 5:52 pm

বিশ্বকাপে ভোজিনহার পারফরম্যান্সে বেড়েছে বাজারমূল্য

বিশ্বকাপে ভোজিনহার পারফরম্যান্সে বেড়েছে বাজারমূল্য

২০২৬ ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ফুটবল বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশ্বকাপের পর তার ট্রান্সফার ভ্যালু অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

বর্তমানে ভোজিনহা পর্তুগিজ ক্লাব জিডি চাভেসের সঙ্গে চুক্তি শেষ করে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের আগে তার বাজারমূল্য ছিল ৫০ হাজার ইউরো, যা টুর্নামেন্ট শেষে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ইউরোতে।

বিশ্বকাপে ব্লু শার্কস দলের হয়ে ভোজিনহা স্পেনের বিপক্ষে ০-০ ড্র নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া, আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২-এর লড়াইয়ে তার অসাধারণ সেভগুলো ম্যাচটিকে জমিয়ে তোলে।

ফরাসি সংবাদমাধ্যম ফুটমারকাতো জানায়, চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কলো ভোজিনহাকে দলে ভেড়াতে আগ্রহী। চলতি দলবদল মৌসুমে তিনি ফুটবল প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

ভোজিনহার নতুন ক্লাবের নাম আগামী কয়েক সপ্তাহের মধ্যে নির্ধারিত হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা