August 27, 2026, 5:36 pm

দিল্লির বিক্ষোভে মোদি-রাহুল গান্ধীর পাল্টাপাল্টি প্রতিক্রিয়া

দিল্লির বিক্ষোভে মোদি-রাহুল গান্ধীর পাল্টাপাল্টি প্রতিক্রিয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে ‘দ্রুত বিচার আদালত’ গঠনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন ও সংসদে হট্টগোলের মধ্যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই আশ্বাস দেন।

মোদি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না’। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেন এবং বলেন, যারা তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এর আগে এনডিএ জোটের এক বৈঠকে তিনি এই ঘটনাকে ‘ঘোর পাপ’ বলে মন্তব্য করেছিলেন।

মোদি’র ঘোষণার পর প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী পাল্টা আক্রমণ করে বলেন, প্রধানমন্ত্রী নিজেই তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা এবং শিক্ষার্থীদের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রাহুল গান্ধী আরও দাবি করেন, গত ১০ বছরে ১৫০টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কোনো বিচার বা সাজা হয়নি।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলো এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) রাজপথে ও সংসদে অনড় অবস্থান নিয়েছে। সরকারের পক্ষ থেকে সংসদে আলোচনা করতে রাজি হলেও বিরোধীদের পদত্যাগের শর্তে সংসদ স্তব্ধ করে রাখার জন্য দায়ী করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা