সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁ জেলায় বন্যার ঝুঁকি সৃষ্টি হতে পারে। সুরমা-কুশিয়ারা ও আত্রাই নদীর পানি আগামী ২৪-৪৮ ঘণ্টায় বিপৎসীমার উপরে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বুধবার (২২ জুলাই) এ তথ্য জানিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকায় পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। এ কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলও প্লাবিত হতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪-৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।