November 12, 2026, 3:46 pm

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

ভারতের আসামে বন্যায় গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) এ তথ্য জানিয়েছে। এ সময় এক লাখেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তর করা হয়েছে।

এএসডিএমএ-র রিপোর্ট অনুযায়ী, ডিব্রুগড়, কামরূপ, ধেমাজি, চরাইদেও, তিনসুকিয়া, শিবসাগর, লখিমপুর, জোড়হাট ও গোলাঘাটসহ ১৬টি জেলায় প্রায় পাঁচ লাখ ৪৬ হাজার ৬০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। চলতি বছরে আসামের বন্যায় মৃতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে।

শিবসাগর জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যেখানে তিন লাখ ৫৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জোড়হাট, চরাইদেও, ডিব্রুগড় এবং গোলাঘাটও ক্ষতির শিকার হয়েছে।

বন্যার কারণে ৮৭২টি গ্রাম এবং ২৪ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, বিমান বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), এসডিআরএফ এবং দমকল ও জরুরি পরিষেবা সহ একাধিক সংস্থা ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

বন্যার পানিতে রেললাইন ডুবে যাওয়ার কারণে টানা দ্বিতীয় দিনের মতো ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলেও জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা