August 28, 2026, 4:55 pm

যুক্তরাজ্যের ভিসা হারানোর ঝুঁকিতে আর্জেন্টিনার তিন ফুটবলার

যুক্তরাজ্যের ভিসা হারানোর ঝুঁকিতে আর্জেন্টিনার তিন ফুটবলার

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর বিতর্কিত ‘ফকল্যান্ড ব্যানার’ প্রদর্শনের কারণে যুক্তরাজ্যের ওয়ার্ক ভিসা হারানোর ঝুঁকিতে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ, টটেনহ্যাম হটস্পারের ক্রিস্টিয়ান রোমেরো এবং চেলসির এনসো ফার্নান্দেসের ভিসা বাতিলের দাবি উঠেছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন ফুটবলারকে নিয়ে আইনগত বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। সেমিফাইনালের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন, যা যুক্তরাজ্যে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ যুক্তরাজ্য ও আর্জেন্টিনার সম্পর্কের একটি সংবেদনশীল অধ্যায়। এ কারণে ব্যানারটি নিয়ে যুক্তরাজ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

মার্গারেট থ্যাচারের সাবেক উপদেষ্টা নাইল গার্ডিনার সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন যে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টাইন ফুটবলারদের ওয়ার্ক ভিসা অবিলম্বে বাতিল করা উচিত। তিনি রাজনৈতিক উসকানিমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং বাণিজ্যমন্ত্রী পিটার কাইলও ফুটবল মাঠে রাজনৈতিক বার্তা প্রদর্শনের নিন্দা জানিয়ে ফিফার প্রতি তদন্তের আহ্বান জানিয়েছেন। ফিফা জানিয়েছে, তারা ঘটনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছে এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে অভিবাসন আইন বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র বিশ্বকাপে ফকল্যান্ড ইস্যুতে ব্যানার প্রদর্শনের কারণে ভিসা বাতিল করা আইনগতভাবে সহজ নয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা