July 22, 2026, 4:57 pm

আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ফাইনালের পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা

আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ফাইনালের পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর আলেক্সিস ম্যাক অ্যালিস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

ইন্সটাগ্রামে ম্যাক অ্যালিস্টার লিখেছেন, ‘আমরা খুব কাছাকাছি ছিলাম…, আর তাই কষ্টটা এত গভীর। কিন্তু এই বিশ্বকাপে আমরা যা অনুভব করেছি, তা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।’ তিনি উল্লেখ করেন, পুরো টুর্নামেন্টে দলকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু সবাই মিলে সেগুলো অতিক্রম করেছে।

ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমাদের কষ্ট পেতে হয়েছে, অনেক বাধা এসেছে। কিন্তু আমরা একসঙ্গে সবকিছু অতিক্রম করেছি। এটা কখনো ভুলে যেও না- একসঙ্গে থাকলে আমরা সবচেয়ে শক্তিশালী।’

তিনি ফাইনালের পর রানার্স-আপ পদক গ্রহণের মুহূর্ত এবং দেশে ফেরার পর সমর্থকদের অভ্যর্থনা স্মরণ করেন। তার মতে, ‘বৃষ্টি আর ঠান্ডা উপেক্ষা করে যেভাবে বুয়েনস আইরেসে আমাদের স্বাগত জানানো হয়েছে, তা প্রমাণ করে এই দেশের মানুষের জাতীয় দলের প্রতি ভালোবাসা কখনো ম্লান হয় না।’

বার্তার শেষে তিনি মায়ের একটি প্রবাদ উল্লেখ করে বলেন, ‘যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না।’ ম্যাক অ্যালিস্টার তার পরিবার, বন্ধু এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যারা আর্জেন্টিনার পরাজয় নিয়ে বিদ্রূপ করেছেন, তাদেরও ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা