July 22, 2026, 4:16 pm

ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ, সরকারের বিরুদ্ধে স্লোগান

ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ, সরকারের বিরুদ্ধে স্লোগান

ভারতের সংসদ চত্বরে সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে কালো পোশাক পরে প্রতিবাদ জানিয়েছেন বিরোধী জোটের সদস্যরা। বুধবার কংগ্রেসের সাংসদরা কালো পোশাক পরে সংসদে হাজির হন এবং গেটের বাইরে বিক্ষোভ করেন।

বিক্ষোভের নেতৃত্ব দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, যিনি শিক্ষার্থীদের বিক্ষোভে একাত্মতা জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করেন। এই বিক্ষোভে সমাজবাদী পার্টির সদস্যরাও কালো স্কার্ফ পরে অংশগ্রহণ করেন।

বিরোধী জোটের সদস্যরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। তারা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পুলিশের বলপ্রয়োগের ঘটনা নিয়ে সংসদে আলোচনা করার আহ্বান জানান।

বিরোধী নেতারা সংসদের গেটের সামনে জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে এবং ছাত্রদের ওপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদে স্লোগান দেন। কংগ্রেস সংসদ সদস্য পবন খেরা সংবাদমাধ্যমকে বলেন, ‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, তারপর আলোচনা হবে।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা