August 28, 2026, 4:55 pm

কুষ্টিয়ায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

কুষ্টিয়ায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সদকী ইউনিয়নের তালোয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই সকালে মাদ্রাসার বড় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে বাইরে গেলে কয়েকজন ছোট শিক্ষার্থী মাদ্রাসায় অবস্থান করছিল। এ সময় অভিযুক্ত শিক্ষক এক শিশুকে বলাৎকার করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি কয়েকজন শিশু দেখলেও ভয়ে কাউকে কিছু জানায়নি।

বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার দুপুরে এক শিশুকে মারধরের অভিযোগ ওঠে। এরপর মাদ্রাসা প্রাঙ্গণে একটি সালিশ বৈঠক বসে, যেখানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছিল।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত শিক্ষককে আটক করে। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার বাবাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, ভুক্তভোগী শিশু অভিযোগ করে বলেন, ঘটনার সময় শিক্ষক তার মাথায় হাত রেখে তাকে বলেন, “মনে করো তুমি স্বপ্ন দেখতেছ।”

অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, শিক্ষার্থীরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, এ ধরনের গুরুতর অপরাধে কোনোভাবেই সালিশের সুযোগ নেই। আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা