August 27, 2026, 3:54 pm

ক্ষেপণাস্ত্র মজুতের তথ্য গোপন করছে পেন্টাগন, উদ্বেগ প্রকাশ ট্রাম্প প্রশাসনের

ক্ষেপণাস্ত্র মজুতের তথ্য গোপন করছে পেন্টাগন, উদ্বেগ প্রকাশ ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) হোয়াইট হাউসের কাছে ক্ষেপণাস্ত্রের প্রকৃত মজুতসংক্রান্ত তথ্য গোপন করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প প্রশাসনের একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তা। তাদের অভিযোগ, পেন্টাগনে নেতিবাচক তথ্য প্রকাশে কর্মকর্তাদের অনাগ্রহ দেখা যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। গত রোববার ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর পাল্টা কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার চাপও বেড়েছে।

টেলিগ্রাফের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পেন্টাগনের ভেতরে এমন ধারণা তৈরি হয়েছে যে, নেতিবাচক তথ্য প্রকাশ করলে কর্মকর্তাদের জন্য ভালো ফল বয়ে আনে না। এ পরিস্থিতি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সিদ্ধান্ত গ্রহণকেও প্রভাবিত করছে বলে জানা গেছে।

গত মার্চে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট জানায়, সংঘাতের প্রথম ১৬ দিনে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ১১ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে। প্রতিষ্ঠানটির মূল্যায়ন অনুযায়ী, এভাবে চলতে থাকলে পেন্টাগনের অস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোলাবারুদ বা অস্ত্রের কোনো সংকট নেই। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা