July 8, 2026, 7:05 pm

আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ মিশর কোচের

আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ মিশর কোচের

মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত আর্জেন্টিনা ও মিশরের রাউন্ড অব ১৬-এর ম্যাচটি বিতর্কের জন্ম দিয়েছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে থেকেও নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে জয় লাভ করে।

ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর একটি বিতর্কিত সিদ্ধান্ত, যেখানে মিসরের দ্বিতীয় গোলটি বাতিল করা হয়। এ নিয়ে ম্যাচের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, ফিফা সম্ভবত আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চেয়েছিল। তিনি উল্লেখ করেন, ‘হয়তো তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় থাকুক।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ম্যাচটিকে ‘ডাকাতি’ বলে অভিহিত করেছেন। পর্তুগিজ কোচ হোসে মরিনহোও এটিকে ‘দিনের আলোয় ডাকাতি’ বলে মন্তব্য করেছেন।

ফুটবল বিশ্লেষক আলি এল গার্নি বলেন, ‘৫০-৫০ সিদ্ধান্তগুলোর প্রায় সবই আর্জেন্টিনার পক্ষে গেছে।’ তিনি প্রশ্ন তোলেন, গোল হওয়ার আগে ভিএআর কত দূর পর্যন্ত পেছনের ঘটনা পর্যালোচনা করতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা