July 8, 2026, 7:04 pm

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে বিতর্কিত রেফারি ফাকুন্দো তেয়োর নিয়োগ

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে বিতর্কিত রেফারি ফাকুন্দো তেয়োর নিয়োগ

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের উদ্বোধনী ম্যাচে ফ্রান্স ও মরক্কো মুখোমুখি হবে। এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়ো। তবে তার নিয়োগ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফিফা জানায়, প্রধান রেফারি হিসেবে ফাকুন্দো তেয়োর নাম ঘোষণা করা হয়েছে। তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও এরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন ক্রিস্তিয়ান নাভারো।

আর্জেন্টিনা এখনও বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে থাকায় ফ্রান্সের ম্যাচে একজন আর্জেন্টাইন রেফারির নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক সমর্থক। তবে ফিফা এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।

ফাকুন্দো তেয়ো আন্তর্জাতিক ফুটবলে কঠোর রেফারি হিসেবে পরিচিত। ২০২২ সালে ট্রোফেও দে কাম্পেওনেসের ফাইনালে তিনি রেকর্ড ১০টি লাল কার্ড দেখিয়ে আলোচনায় আসেন। একই বছর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো ও পর্তুগালের ম্যাচেও তার একটি সিদ্ধান্ত বিতর্কের জন্ম দেয়।

চলতি বিশ্বকাপেও একাধিক ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। ফ্রান্স-মরক্কোর মতো গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে ফাকুন্দো তেয়োর দায়িত্ব পাওয়ার কারণে ম্যাচটির প্রতি বাড়তি নজর তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা