August 26, 2026, 12:36 pm

হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি

হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নোয়াখালীর হাতিয়া উপজেলার সঙ্গে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই পরিস্থিতিতে দ্বীপ উপজেলাটি সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (৫ জুলাই) সকাল থেকে হাতিয়ার নলচিরা রুটে ফেরি, সি-ট্রাক, স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে চেয়ারম্যানঘাটে শত শত যাত্রী আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, আবহাওয়া অধিদপ্তরের ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

চেয়ারম্যানঘাটের মাছের আড়ৎদার আকবর হোসেন জানান, নদী উত্তাল থাকায় সকাল থেকে কোনো নৌযান ঘাট ছেড়ে যেতে পারেনি, ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

ইউএনও আরও জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং সতর্কতা সংকেত প্রত্যাহারের পর নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা