July 4, 2026, 5:03 pm

বৈভব সূর্যবংশীর অভিষেকে টেন্ডুলকারের রেকর্ড ভাঙল ভারত

বৈভব সূর্যবংশীর অভিষেকে টেন্ডুলকারের রেকর্ড ভাঙল ভারত

ভারতের ক্রিকেটে নতুন ইতিহাস রচিত হলো। ১৫ বছর ৯৯ দিন বয়সে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে।

অভিষেকের আগে ভারতের তারকা ক্রিকেটার তিলক বর্মার হাত থেকে ডেবিউ ক্যাপ গ্রহণ করেন বৈভব। এই কিশোর ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাধ্যমে কিংবদন্তি শচিন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছেন।

বৈভব সূর্যবংশী এখন ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার। এর মাধ্যমে তিনি বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও দ্বিতীয় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এই তালিকায় বৈভবের ওপরে রয়েছেন পাকিস্তানের হাসান রাজা, যিনি ১৪ বছর ২২৭ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা